Saturday, 13 December 2025

বাচ্চাকে না বকেও কীভাবে কথা শোনানো যায়?

 ❝ বাচ্চাকে না বকেও কীভাবে কথা শোনানো যায়? ❞


আমরা বেশিরভাগ বাবা-মাই মনে করি,  বকা না দিলে বাচ্চা কথা শুনবে না। কিন্তু সত্যটা হলো,বাচ্চা বকায় ঠিক হয় না, বকায় সে ভয় শেখে।


নিউরোসায়েন্স বলে,বাচ্চা যখন রেগে যায়, কান্না করে, জেদ করে, তখন তার ব্রেইনের “ভাবার অংশ” (Prefrontal Cortex) প্রায় বন্ধ থাকে। তখন কাজ করে শুধু আবেগের অংশ (Amygdala)।এই সময় যত জোরে বকবেন, বাচ্চা তত কম শিখবে।


এখন আসুন বাস্তব সমাধানে যাই, যা আপনার কাজে লাগবে।


১। আগে সংযোগ, তারপর নির্দেশ

আপনি যদি দূর থেকে চেঁচান,বাচ্চার ব্রেইন এটাকে “হুমকি” হিসেবে নেয়।কিন্তু আপনি যদি তার কাছে গিয়ে, চোখে চোখ রেখে বলুন, “চলো, একটু কথা বলি”

তার ব্রেইন তখন “safe” অনুভব করে। আর Safe ব্রেইন শেখে সবচেয়ে ভালোভাবে।


২। বাচ্চাকে নয়, কাজটাকে ভুল বলুন

 “তুমি খুব দুষ্ট” এটা না বলে, বলুন “এই কাজটা ঠিক হয়নি”।এই ছোট পার্থক্যটাই বাচ্চার আত্মবিশ্বাস বাঁচিয়ে রাখে। এই চর্চা শুরু করুন, নিজেই পরিবর্তন খেয়াল করতে পারবেন।


৩। আদেশ নয়, অপশন দিন

 “এই মুহূর্তে খেলনা গুছাও!” না বলে বলুন “তুমি কি আগে খেলনা গুছাবে, না হাত ধুয়ে তারপর?”অপশন দিলে বাচ্চা নিজের সিদ্ধান্তের অনুভূতি পায়, আর তখন সে সহযোগিতা করে। আমার তো এটা দারুন কাজ করে, যখন কষ্টকর হয় আদেশ দেয়া আমি অপশন দেই, সমস্যা সাথে সাথে সমাধান হয়ে যায়।


৪। রাগের সময় বোঝাবেন না

রাগের সময় বাচ্চা কিছু শেখে না।তখন শুধু এটুকু বললেই যথেষ্ট,“তুমি এখন রেগে আছো, আমরা পরে কথা বলবো।”রাগ কমলে তখন বোঝান।


৫। কম কথা, পরিষ্কার কথা

একই কথা ১০ বার বললে বাচ্চা অবহেলা করতে শেখে।একবার ধীরে, পরিষ্কারভাবে বলুন, তারপর সময় দিন। 


 আপনি যেমন শান্ত হয়ে কথা বলবেন, বাচ্চাও তেমন শান্ত হতে শিখবে।বাচ্চা আমাদের কথায় নয়, আমাদের আচরণে বড় হয়। ১০০বার বললেও যতটা না শিখবে, ২ বার দেখলে তারচেয়ে বেশি শিখে যায়।


শেষে শুধু এটুকু বলবো,❝ বকা দিয়ে বাচ্চাকে নিয়ন্ত্রণ করা যায়,কিন্তু ভালোবাসা দিয়ে তাকে মানুষ বানানো যায় ❞ ❤️


আপনি যদি চান আমি এই ধরনের সচেতন প্যারেন্টিং নিয়ে নিয়মিত পোস্ট দেই।একটা ❤️ দিয়ে জানাবেন।

ধন্যবাদ ❤️

ShebikAmit 

#shebikastips #shebikamit #sanayasjourney #parentingtips #babycare #sanayasshop #parenting #gentleparenting #babycaretips

No comments:

Post a Comment