Saturday, 11 January 2025

শিশুর রাগ নিয়ন্ত্রণের কিছু পরামর্শ

 আবেগ শনাক্ত করতে দিন

আপনার সন্তানকে তার আবেগ শনাক্ত করতে ও নাম দিতে সাহায্য করুন। এতে সে নিজের অনেক বিষয় কেউ বলে না দিলেও বুঝতে পারবে। রহস্য সমাধান করার মতো সে কী অনুভব করছে তা বুঝতে পারাটা হবে প্রথম পদক্ষেপ। সহজ ভাষা এবং উদাহরণ ব্যবহার করুন যা সে সহজে বুঝতে পারে। নিজের রাগ সম্পর্কে বুঝতে পারলে তা নিয়ন্ত্রণ করা তার জন্য সহজ হবে।

সরাসরি কথা বলুন
খোলামেলা কথা বলার মাধ্যমে আপনার সন্তানকে রাগ নিয়ন্ত্রণে শব্দের শক্তি শেখান। অন্যদের দোষারোপ করার পরিবর্তে নিজের অনুভূতি শান্ত এবং দৃঢ়ভাবে প্রকাশ করতে তাকে উৎসাহিত করুন। অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠার জন্য তাকে ভালো ভালো কাজ করতে দিন। নিজের ছাড়াও অন্যকে নিয়ে ভাবতে শেখান। এতে তার রাগ অনেকটাই কমে আসবে।

রাগকে সমস্যা সমাধানের সুযোগে পরিণত করুন
আপনার সন্তানের রাগের মূল কারণগুলো মোকাবিলা করার জন্য সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করুন। সমস্যাটিকে ছোট অংশে বিভক্ত করে সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তাভাবনা করতে এবং তার কার্যকারিতা মূল্যায়ন করতে তাকে উৎসাহিত করুন। সমস্যার উপর মনোযোগ না দিয়ে সমাধান খোঁজার দিকে মনোযোগ দিন। শিশুরা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই তাকে এটি নিয়ন্ত্রণে সাহায্য করুন।

আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করুন
আপনার সন্তানকে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা তৈরি করতে সহায়তা করুন। এতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে এবং তাতে অটল থাকতে পারবে। যে কারণে অযথা রাগের পরিস্থিতি তৈরি হবে না। শিশুকে শেখাতে হবে যে আক্রমণাত্মক বা প্যাসিভ না হয়ে তাদের অধিকার এবং পছন্দ-অপছন্দের বিষয়গুলো তুলে ধরতে হবে। এতে শিশু আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক পরিস্থিতি মোকাবিলা করার দক্ষতা অর্জন করে। সেইসঙ্গে শিশুর অসহায়ত্ব বা হতাশার অনুভূতি থেকে রাগের সম্ভাবনা কমে যাবে।

তথ্য সূত্র: ঢাকা পোস্ট, ইন্টারনেট

শিক্ষক এবং ছাত্র-ছাত্রী (শিশু) সম্পর্ক কেমন হওয়া উচিত!

শিক্ষক এবং ছাত্র-ছাত্রী (শিশু) সম্পর্ক যেমন হওয়া উচিত:
১. শিক্ষক অবশ্যই কোমল আচরণ করবেন। কখনই কঠোর হবেন না।
২. শিক্ষক বা প্রশিক্ষক সকল ক্ষেত্রে ধৈর্য্যর পরিচয় বহন করবেন। দুর্বল শিশুদের প্রতি ধৈর্য্য ধরে পাঠ দান করবেন। পড়া না পারলে হুট করে গায়ে হাত তোলা যাবে না।
৩.

টক্সিক প্যারেন্ট চেনার ৫ লক্ষণ

 বাবা-মা হওয়া নিঃসন্দেহে একটি চমৎকার অভিজ্ঞতা। কিন্তু একই সঙ্গে একটি শিশুকে সঠিকভাবে বড় করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করতে হয় বাবা-মাকে। যত্ন, ভালোবাসার পাশাপাশি সঠিক দিকনির্দেশনা প্রয়োজন সন্তান প্রতিপালন করতে। শিশুকে বড় করার জন্য ইতিবাচক পরিবেশ বজায় রাখা খুবই জরুরি। কিন্তু অনেক সময় বাবা-মায়ের ভুলেই শিশুর বিকাশ হতে পারে বাধাগ্রস্ত। টক্সিক প্যারেন্টিং বা ক্ষতিকারক প্যারেন্টিংয়ের ৫ লক্ষণ জেনে নিন। 

১। সন্তানের প্রতি ভালোবাসা হতে হবে নিঃস্বার্থ। শিশু নির্দিষ্ট প্রত্যাশা পূরণ করতে না পারলে যদি আপনার আচরণ বদলে যায়, তবে বুঝতে হবে আপনার প্যারেন্টিং পদ্ধতি সঠিক নয়। শর্তযুক্ত ভালোবাসা শিশুর বিকাশের জন্য অনুপযুক্ত। এতে এমন পরিবেশ তৈরি হয় যেখানে শিশুরা ক্রমাগত বৈধতা এবং অনুমোদন খোঁজে, যা তাদের আত্মসম্মান এবং মানসিক সুস্থতাকে প্রভাবিত করে। সন্তানকে ভালোবাসুন সবকিছুর আগে। তার ব্যর্থতায় সাহস জোগান। 

২। শিশুদের গাইড করার জন্য শৃঙ্খলা অপরিহার্য, কিন্তু এর জন্য অতিরিক্ত শাস্তি প্রদান করা বা অপরাধের সাথে অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার করা অনুচিত। এটি শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এটি বোঝানোর বদলে সন্তানদের মধ্যে ভয় তৈরি করা। সময়ের সঙ্গে সঙ্গে শিশু বিরক্ত ও বিদ্রোহী হয়ে উঠতে পারে।

৩। শিশুর সব কাজে ভুল ধরেন? এটি কিন্তু টক্সিক প্যারেন্টিংয়ের অন্যতম লক্ষণ। কাজের গঠনমূলক প্রতিক্রিয়া জরুরি। কিন্তু ক্রমাগত সমালোচনা হতাশাজনক এবং ধ্বংসাত্মক হতে পারে। অভ্যাসগতভাবে সন্তানদের কাজকর্ম, চেহারা বা কৃতিত্বের মধ্যে ত্রুটি খুঁজে পায় টক্সিক প্যারেন্টরা। এতে শিশুর আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয় চরমভাবে। 

৪। নিজের প্রত্যাশার ভার শিশুর উপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন। অবাস্তব প্রত্যাশা শিশু পূরণ করতে পারে না। টক্সিক প্যারেন্ট জীবনের প্রতিটি ক্ষেত্রে পারদর্শী হওয়ার জন্য সন্তানদের উপর চাপ প্রয়োগ করে। এতে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়।

৫। শিশুদের মধ্যে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা তৈরির জন্য ব্যক্তিগত সীমানাকে সম্মান করা অপরিহার্য। টক্সিক প্যারেন্টরা সন্তানদের ব্যক্তিগত সিমানা বা তাদের গোপনীয়তার ব্যাপারে সচেতন থাকে না। এতে তাদের নিজস্ব চাহিদা এবং ইচ্ছা প্রকাশ করার ক্ষমতা বাধাগ্রস্ত হয়। 

তথ্যসূত্র: 1.টাইমস অব ইন্ডিয়া

2. bangla tribune